খাগড়াছড়ির রামগড় উপজেলায় দুস্থ অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে ৪৩ বিজিবি ব্যাটালিয়ন।
রবিবার রামগড়ের তৈচালাপাড়ায় ব্যাটালিয়ন সদরে প্রায় একশ জন নারী-পুরুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।
শীতের কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ৪৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক ও রামগড় জোন কমান্ডার লে.কর্নেল এম. জাহিদুর রশিদ পিএসসি। তিনি বলেন, 'গরীব মানুষকে যেন শীতকষ্টে ভুগতে না হয় তাই শীতের শুরুতেই এই কম্বল বিতরণ শুরু করা হয়েছে।' এলাকার দুস্থ, অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জোন কমান্ডার জানান।
কম্বল বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ৪৩ বিজিবি ব্যাটালিয়নের উপ অধিনায়ক মেজর মো: হুমায়ুন কবির।
ইত্তেফাক/এসএস
