সিলেট, গাজীপুর, খুলনা, বগুড়া ও রাজধানীতে আরও নতুন পাঁচটি সেবাকেন্দ্রের উদ্বোধন করলো প্রযুক্তি ও স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে।
গত ১৬ নভেম্বর খুলনা ও বগুড়ায়, ২২ নভেম্বর গাজীপুর ও সিলেটে চারটি সেবাকেন্দ্রের উদ্বোধন করা হয় এবং রাজধানীর পুরানা পল্টনে সেবাকেন্দ্রটির উদ্বোধন করা হয় গত ২৩ নভেম্বর। পুরানা পল্টনে সেবাকেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লি:-এর ডিভাইস বিজনেসের ডিরেক্টর ইংমার ওয়্যাং।
নতুন চালু হওয়া সেবাকেন্দ্রগুলো পুরানা পল্টনের বাইতুল ভিউ টাওয়ারে, গাজীপুরের ভাওয়াল পয়েন্ট শপিং কমপ্লেক্সে, সিলেটের পূর্ব জিন্দাবাজারে আর.বি কমপ্লেক্সে, খুলনায় শেখপাড়া তেতুলতলা মোড়ের কেডিএ অ্যাভিনিউয়ে এবং বগুড়ার আল-আমিন কমপ্লেক্সে অবস্থিত।
সেবাকেন্দ্রগুলোতে গ্রাহকরা ওয়্যারেন্টি থাকা ডিভাইসগুলোর বিনামূল্যে গ্রাহকসেবা নিতে পারবেন এবং এর সাথে ওয়্যারেন্টিবিহীন ডিভাইসের ক্ষেত্রে কমমূল্যে সেবা নিতে পারবেন।
ইত্তেফাক/এসএস
