সখীপুরে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

আপডেট : ২৭ নভেম্বর ২০১৬, ১৭:১৪
টাঙ্গাইলের সখীপুরে সড়ক দুর্ঘটনায় হিমেল (১৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। 
 
রবিবার দুপুরে সখীপুর পৌরসভার উত্তরা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হিমেল উপজেলার হামিদপুর গ্রামের আবদুল লতিফ সরকারের ছেলে এবং সরকারি মুজিব কলেজের একাদশ শ্রেণির ছাত্র। 
 
জানা গেছে, রবিবার সকালে সখীপুরের সরকারি মুজিব কলেজে অর্ধবার্ষিকী পরীক্ষা দিতে যায়। পরীক্ষা শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে পৌরসভার উত্তরা মোড় এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে আম গাছের সঙ্গে ধাক্কা লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয় হয়। অবস্থার অবনতি হলে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে  তার মৃত্যু হয়।  
 
ইত্তেফাক/ইউবি