কুমিল্লার বুড়িচং উপজেলার কালাকচুয়া এলাকায় রবিবার সড়ক দুর্ঘটনায় রবিন ও ফিরোজ মিয়া নামে দুইজন সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন।
জানা যায়, রবিবার সকাল ৮টার চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি কাভার্ডভ্যানকে একই দিকে যাওয়া দ্রুতগতির একটি পিকআপভ্যান পেছন থেকে ধাক্কা দেয়। এতে পিকআপভ্যানটি ছিটকে রাস্তার পাশে উল্টে যায়। এ সময় পিকআপভ্যানে থাকা দুইজন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। আহত হন আরো এক যাত্রী।
নিহতরা হলেন- নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাদিনগর গ্রামের নুর হোসেনের ছেলে রবিন (৩৬) ও একই উপজেলার গনিপুর গ্রামের আবুল হাসেমের ছেলে ফিরোজ মিয়া (৩৮)।
ময়নামতি হাইওয়ে থানার ওসি মাহবুবুর রহমান জানান, তারা বুড়িচংয়ের নিমসার বাজারে সবজি নিয়ে যাচ্ছিলেন। দুর্ঘটনা কবলিত দুটি গাড়ি উদ্ধার করা হয়েছে।
ইত্তেফাক/ইউবি
