বাঘায় ইয়াবাসহ গ্রেপ্তার ২

আপডেট : ২৭ মার্চ ২০১৯, ১৮:০৬

রাজশাহীর বাঘায় ৭০০পিস ইয়াবাসহ দু্ইজনকে গ্রেপ্তার করা হযেছে। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার হরিনা এলাকা থেকে বাঘা থানার পুলিশ তাদের গ্রেপ্তার করে। বুধবার সকালে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সূত্রে জানা যায়, নাটোরের লালপুর উপজেলার পূর্ব গোপালপুর গ্রামের মতলেব মণ্ডলের ছেলে মোহন মণ্ডল (২৫) ও পাবনার আমিনপুর উপজেলার সাধনপাড়া গ্রামের মৃত আবদুল মজিদ আলীর ছেলে রুবেল হোসেন (২৮) ৭শ’ পিস ইয়াবা নিয়ে বাঘার হরিনা হয়ে পার্শ্ববর্তী নাটোর জেলার লালপুরের দিকে যাচ্ছিল। 

আরও পড়ুন: বাংলাদেশের সমর্থকদের স্বাধীনতার শুভেচ্ছা বার্সার 

এসময় গোপন সংবাদের ভিত্তিতে বাঘা থানার পুলিশ হরিনা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। পরে তাদের নামে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বাঘা থানা অফিসার ইনচার্জ ওসি মহসীন আলী। 

ইত্তেফাক/কেকে