জেলার বাগমারায় প্রতিপক্ষের হামলায় খোরশেদ আলম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
রবিবার সন্ধ্যায় উপজেলার মাড়িয়া গ্রামের এ ঘটনা ঘটে।খোরশেদ আলম মাড়িয়া গ্রামের আজাহার আলীর ছেলে।
খোরশেদ আলমের বড় ভাই নওশাদ আলী জানান, সন্ধ্যায় পারিবারিক বিষয় নিয়ে প্রতিবেশী আবদুল খালেকের স্ত্রীর সঙ্গে তার ছোট ভাইয়ের ঝগড়া বাধে।এক পর্যায়ে তিনি তাকে হাসুয়া দিয়ে কোপ দেন। এতে খোরশেদ মাটিতে লুটিয়ে পড়েন।সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা দেন।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম হোসেন জানান, স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকের মাধ্যমে এক ব্যক্তির নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
ইত্তেফাক/ইউবি
