সেই বাছিরনকে সহযোগিতা করলেন এমপি সেলিনা

আপডেট : ২৭ নভেম্বর ২০১৬, ২২:০১
গাংনীর হোগলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিএসসি পরীক্ষার্থী ষাটোর্ধ বাছিরন নেছাকে আর্থিক সহায়তা দিয়েছেন এমপি সেলিনা আকতার বানু।
 
রবিবার বাছিরনের পরীক্ষা কেন্দ্রে পরিদর্শনে গিয়ে তিনি এ অর্থ সহায়তা দেন।
 
এমপি সেলিনা আকতার বলেন, বাছিরনকে দেখে অনেকেরই শিক্ষা নেয়া উচিৎ। এ বয়সে নাতি-নাতনি নিয়ে যার গল্প করার সময় তিনি এখন পড়ালেখা শিখে মানুষের মতো মানুষ হওয়ার স্বপ্ন দেখে। বাছিরনের স্বপ্ন পূরণে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেন।
 
এ সময় উপস্থিত ছিলেন গাংনী রিসোর্স সেন্টার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল করিম, হলসুপার সেলিম রেজা, কেন্দ্র সচীব জিয়া মোহাম্মদ আহসান মামুন, এমএইচএ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম প্রমুখ।