ঝালকাঠির রাজাপুরের বারবাকপুর হাজীরহাট এলাকায় সরকারি খাল দখল করে অবৈধভাবে পাকা দোকানঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। শুক্তাগড় ইউনিয়নের নারিকেলবাড়ি গ্রামের মৃত বাবর আলীর ছেলে মো. দেলোয়ারের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে।
এদিকে এ ঘটনায় এলাকার পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ দেওয়া হলেও এখন প্রর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। অভিযুক্ত দেলোয়ার বলেন, ওই বাজারে আমি একা নই, এরকম আরো অনেকেই খালের মধ্যে পাকা আধা পাকা দোকান ঘর তৈরি করেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার পারুল বলেন, এ ব্যাপারে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ইত্তেফাক/এএন
