আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম দেশে ফিরেছেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব হস্তান্তরের পর লন্ডনে এক মাস ছুটি কাটিয়ে গতকাল রবিবার দুপুরে তিনি দেশে ফেরেন।
পারিবারিক কারণে গত ২৮ অক্টোবর লন্ডনে যান সৈয়দ আশরাফ। লন্ডনে তার স্ত্রী ও একমাত্র মেয়ে বসবাস করেন।
সৈয়দ আশরাফুল ইসলামের সহকারী একান্ত সচিব এ কে এম সাজ্জাদ হোসেন শাহীন জানান, ‘সৈয়দ আশরাফ লন্ডন থেকে সিলেট হয়ে গতকাল ঢাকায় আসেন। এখন তিনি বাসাতেই আছেন।’
