সোনাক্ষি সিনহা ও জন আব্রাহাম জুটির ‘ফোর্স টু’ ছবির সাফল্যের এবার খুব শিগগির শুরু হতে যাচ্ছে চলচ্চিত্রটির তৃতীয় পর্বের শ্যুটিং। সিনেমার সুপারহিরো, প্রযোজক জন আব্রাহাম এ খবর দিয়েছেন।
সম্প্রতি মুক্তি পাওয়া ‘ফোর্স টু’ চলচ্চিত্রের সাফল্য পরবর্তী এক পার্টির আয়োজন করা হলে, সেখানে নায়ক জন পরবর্তী সিক্যুয়াল শুরুর ঘোষণা দেন। জন বলেন, অবশ্যই “ফোর্স থ্রি” তৈরি করা হবে। পরিচালক হিসেবে অভিনয় দেও-ই থাকছেন। বিপুল ও আমি দুজনেই প্রযোজনা করব।
আসছে ২০১৭ সালের মাঝামাঝি সময়ে সিনেমাটির কাজ শুরু হবে বলেও এসময় জন জানান। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস।
ইত্তেফাক/এমএআর
