আলেপ্পোর পূর্বে অগ্রসর হচ্ছে সরকারি বাহিনী

আপডেট : ২৮ নভেম্বর ২০১৬, ১০:১৭
 
সিরিয়ায় বিদ্রোহীদের নিয়ন্ত্রিত আলেপ্পো শহরে দ্রুত অগ্রসর হচ্ছে দেশটির সরকারি বাহিনী। ফলে সেখান থেকে হাজার হাজার বেসামরিক মানুষ পালিয়ে যেতে বাধ্য হচ্ছে।
 
সোমবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আলেপ্পোর পূর্ব দিকে হানানো জেলা নিয়ন্ত্রণে নেয়ার একদিন পরেই জাবাল বাদ্রো নামে আরেকটি এলাকা রবিবার নিয়ন্ত্রণ নেয় সেনাবাহিনী। এখন তারা দ্রুত পার্শ্ববর্তী অন্যান্য এলাকাগুলোতে অগ্রসর হচ্ছে। তাদের লক্ষ্য হচ্ছে বিদ্রোহীদের দখলে থাকা আলেপ্পো পূর্ব অংশ দুইভাগ করে ফেলা।
 
কিছু প্রতিবেদনে বলা হয়েছে, হাজার হাজার বেসামরিক মানুষ হয় সরকারের নিয়ন্ত্রিত এলাকায় নতুবা বিদ্রোহীদের দখলে থাকা স্থানগুলোতে পালিয়ে যাচ্ছে। ধারণা করা হয়, পূর্ব আলেপ্পোতে দুই লক্ষ ৭৫ হাজার মানুষ রয়েছে, যাদের কাছে খাবার এবং ওষুধের সরবরাহ শেষ হয়ে গেছে।
 
একসময় সিরিয়ার বাণিজ্যের কেন্দ্রস্থল নামে পরিচিত আলেপ্পো ২০১২ সালে বিদ্রোহীরা নিয়ন্ত্রণ নেয়। 
 
ইত্তেফাক/এএসএস