জয়পুরহাটে বিদেশি পিস্তল ও গুলিসহ সন্ত্রাসী গ্রেফতার

আপডেট : ২৮ নভেম্বর ২০১৬, ১১:৪৩
জয়পুরহাট সদর উপজেলার দেবীপুর এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগজিন ও ১০ রাউন্ড গুলিসহ এক সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে।
 
রবিবার দিনগত রাতে সদর উপজেলার দেবীপুর গ্রামে আব্দুস সালামের বাড়িতে সন্ত্রাসীরা অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে সন্ত্রাসী বুদু ইসলামকে গ্রেফতার করে (র‌্যাব) র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান।
 
জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের অধিনায়ক মেজর হাসান আরাফাত তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে জয়পুরহাট থানাসহ বিভিন্ন থানায় অস্ত্র, হত্যার চেষ্টা ও ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে।
 
ইত্তেফাক/এএসএমইউ