দুই বছর পর বিজ্ঞাপনে কাজ করলেন ফারজানা চুমকি

আপডেট : ২৮ নভেম্বর ২০১৬, ১২:১৪
দু’বছর পর ফের বিজ্ঞাপনের মডেল হিসেবে কাজ করলেন অভিনেত্রী মডেল ফারজানা চুমকি। একটি বহুজাতিক কোম্পানির তাওয়ার বিজ্ঞাপনে মডেল হলেন তিনি। গত সপ্তাহে বিজ্ঞাপনটির শুটিং সম্পন্ন হয়েছে। নির্মাণ করেছেন মুন্না। সবশেষ দু’বছর আগে পিপলুর নির্দেশনায় একটি রঙের বিজ্ঞাপনে মডেল হিসেবে অভিনয় করেন চুমকি।
 
জানা গেছে, সংসার, সন্তান নিয়ে ব্যস্ততা থাকায় শোবিজ থেকে বেশ দূরে চলে যান এক সময়ের ব্যস্ত তারকা চুমকি। তবে ভালো বিজ্ঞাপনের প্রস্তাব এলে সেটিতে অভিনয় করার চেষ্টা করছেন এখন থেকে।
 
উল্লেখ্য, ১৯৯৯ সালে ‘লাক্স-আননন্দধারা’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হওয়া ফারজানা চুমকি বিয়ে করেন অভিনেতা-নির্দেশক মীর সাব্বিরকে। তাদের ঘরে এখন দুই পুত্র সন্তান।
 
বেশ কিছুদিন অভিনয়ে অনিয়মিত থাকলেও আবার এক্ষেত্রে প্রায় নিয়মিতই হয়ে উঠেছেন তিনি। পাঁচটি ধারাবাহিক নাটকে অভিনয় করছেন। এগুলো হচ্ছে সালাহউদ্দিন লাভলুর ‘সোনার পাখি রুপার পাখি’, চয়নিকা চৌধুরীর ‘শ্রাবণ জোছনায়’, দীপংকর দীপনের ‘টক্কর’, চন্দন চৌধুরীর ‘লেডি গোয়েন্দা’ এবং মোহন খানের নতুন একটি ধারাবাহিক।
 
ইত্তেফাক/এমএআর