আগৈলঝাড়া থানা পুলিশ অভিযান চালিয়ে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে উপজেলার পশ্চিম বাগধা গ্রামে অভিযান চালিয়ে পশ্চিম বাগধা স্কুলের সামনের রাস্তা থেকে ওই গ্রামের হাজারী তালুকদারের ছেলে আপাং তালুকদারকে (২৮) গাঁজাসহ গ্রেপ্তার করে এসআই দেলোয়ার হোসেন।
বৃহস্পতিবার রাতেই এসআই দেলোয়ার হোসেন বাদী হয়ে আপাং এর বিরুদ্ধে মামলা দায়ের করেন। তাকে শুক্রবার আদালতে প্রেরণ করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আপাং এর বিরুদ্ধে থানায় আরও মামক মামলা রয়েছে।
ইত্তেফাক/এমআই
