রাজবাড়ীর পাংশায় সুফিয়া বেগম (৩২) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। রবিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। মৃত সুফিয়া বেগম উপজেলার মৌরাট ইউপির পূর্ব বাগদুলী গ্রামের সৌদি প্রবাসী মাজেদ মণ্ডলের স্ত্রী।
পাবিরারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সুফিয়া তার নিজ কক্ষে ছেলে-মেয়ে নিয়ে ঘুমিয়ে পড়েন। ভোরে সৌদি প্রবাসী মাজেদ ফোন করেন তার স্ত্রী-কন্যার সঙ্গে কথা বলার জন্য। সে সময় ছেলে-মেয়ে ফোন তার মায়ের কাছে গিয়ে দেখে নাকে-মুখে রক্তাক্ত অবস্থায় বিছানায় পড়ে আছেন। তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে যান। পরে তারা পুলিশে খবর দেন।
পাংশা থানার সেকেন্ড অফিসার ইয়াসিন মুন্সী বলেন, 'প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।'
ইত্তেফাক/কেকে
