মঙ্গলবার ‘ক্ষুদে গানরাজ সিজন-৬’ উদ্বোধন

আপডেট : ২৮ নভেম্বর ২০১৬, ২১:১১
ক্ষুদে সংগীতশিল্পী অন্বেষণে জনপ্রিয় প্রতিযোগীতমূলক রিয়েলিটি শো ‘ক্ষুদে গানরাজ’। প্রতিযোগীতাটি ইতোমধ্যে শেষ করেছে পঞ্চম সিজন। এর ধারাবাহিকতায় এবার শুরু হয় ষষ্ঠ সিজনের রেজিষ্ট্রেশন কার্যক্রম। প্রতিযোগীতাটির এবারের নাম ‘ডিয়ন চকলেট-চ্যানেল আই ক্ষুদে গানরাজ সিজন-৬’।
 
প্রধান দুই বিচারক হিসেবে থাকছেন বিশিষ্ট নজরুল সংগীতশিল্পী ফেরদৌস আরা এবং ব্যান্ড তারকা এস. আই. টুটুল। প্রতিযোগীতাটি পরিচালনা করছেন রিয়েলিটি শো নির্মাতা ইজাজ খান স্বপন।
 
উদ্বোধনী পর্বে প্রধান দুই বিচারক আলোচনা করবেন এবারের প্রতিযোগীতাটি কেমন হবে, তাদের কি কি পরিকল্পনা রয়েছে অনুষ্ঠানটি ঘিরে।
 
আরো দেখানো হবে বিগত ক্ষুদে গানরাজের অংশ বিশেষ। প্রচারিত হবে আগামীকাল ২৯ নভেম্বর থেকে সপ্তাহের প্রতি সোম ও মঙ্গলবার রাত ৭.৫০ মিনিটে।
 
ইত্তেফাক/এমএআর