সীতাকুণ্ডে শীতকালীন সবজি চাষে সফলতা

আপডেট : ২৮ নভেম্বর ২০১৬, ১৭:৫৫
সীতাকুণ্ডে  শীতকালীন সবজির ভাল ফলন হয়েছে। এলাকার চাহিদা মিটিয়ে রাজধানী ঢাকাসহ বিভিন্ন জায়গায় সরবরাহ করা হচ্ছে এসব সবজি। তাই এবার সবজি চাষে লাভের মুখ দেখছেন স্থানীয় কৃষকরা। 
 
উপজেলার বড় দারোগারহাট থেকে শুরু করে ফৌজদারহাট পর্যন্ত মাঠের পর মাঠ শীতকালীন সবজির সমারোহ। এ সব সবজির মধ্যে রয়েছে ফুলকপি, বাঁধাকপি, বেগুন, লালশাক, শিম, টমেটো, পালংশাক, মুলাসহ নানা প্রজাতির শীতকালীন সবজি।   
 
কৃষক হেলাল জানান, তিনি চলতি মৌসুমে ৭৮ শতক জমিতে লালশাক ও মুলার চাষ করেছেন। এতে মোট খরচ হয়েছে ২০ হাজার টাকা। খরচ বাদে ৯০ হাজার টাকার সবজি বিক্রি  করতে পারবেন বলে তিনি আশা করছেন। 
 
সীতাকুণ্ড উপজেলা কৃষি অফিসার সুশান্ত সাহা  বলেন, চলতি মৌসুমে ৩ হাজার ৩৩৪ হেক্টর জমিতে ১৮২৫০ জন চাষী বিভিন্ন রকম সবজির চাষ করেছেন।
 
ইত্তেফাক/এমআর/ইউবি