১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেছে ব্যাংক এশিয়া। রবিবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এক বর্ণিল অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এবং বিশেষ অতিথি ছিলেন ব্যাংক এশিয়ার চেয়ারম্যান আ. রউফ চৌধুরী।অতিথিরা পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে নিয়ে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন।
বাণিজ্যমন্ত্রী ব্যাংক এশিয়া অনুমোদনের সাথে তার স্মৃতি রোমস্থন করে বলেন, যে সেবার ব্রত নিয়ে ব্যাংক এশিয়া ১৯৯৯ সালে যাত্রা শুরু করেছিল আজও ব্যাংকটি সে লক্ষ্যে অবিচল রয়েছে এবং অত্যন্ত সুনামের সাথে কাজ করে যাচ্ছে।
ব্যাংকের চেয়ারম্যান আ. রউফ চৌধুরী বলেন এজেন্ট ব্যাংকিং সেবা দ্রুত সম্প্রসারণের মাধ্যমে ব্যাংক এশিয়া আগামী দু/তিন বছরের মধ্যে দেশের আনাচে-কানাচে সাধারণ মানুষের কাছে ব্যাংকিং সেবা পৌঁছে দেবে। সাধারণ মানুষের অর্থনৈতিক অবস্থা পরিবর্তনের মাধ্যমে দেশের সার্বিক উন্নয়নে ব্যাংক এশিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে ব্যাংকের নানামুখি ব্যাংকিং সেবা, পণ্য, অগ্রগতি ও ও সামাজিক দায়বদ্ধতামূলক কর্মকা-ের উপর নির্মিত একটি অডিও ভিজ্যুয়াল প্রদর্শন করা হয়।
১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে ব্যাংকের প্রাক্তন চেয়ারম্যান আনিসুর রহমান সিন্হার গাওয়া রবীন্দ্রসঙ্গীতের ৫টি সিডির মোড়ক উন্মোচন করা হয়। আনিসুর রহমান সিনহা অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন।
ইত্তেফাক/এমএইচ
