আসছে ১লা ডিসেম্বর রাজধানীর মহিলা সমিতিতে আয়োজিত ‘বটতলা রঙ্গমেলা ২০১৬’ উৎসবের উদ্বোধনীতে কথাসাহিত্যিক শাহাদুজ্জামানের আলোচিত উপন্যাস ‘ক্রাচের কর্নেল’ নাটকটির প্রথম মঞ্চায়ন অনুষ্ঠিত হবে।
কর্নেল তাহের-এর জীবনভিত্তিক উপন্যাস ‘ক্রাচের কর্নেল’-এর নাট্যরূপ দিয়েছেন সৌম্য সরকার ও সামিনা লুৎফা নিত্রা। নির্দেশনা দিয়েছেন মোহাম্মদ আলী হায়দার।
উপন্যাসটির মঞ্চায়ন প্রসঙ্গে নির্দেশক মোহাম্মদ আলী হায়দার স্মরণ করলেন কর্নেল তাহেরকে। তৎকালীন সময়ের প্রেক্ষিতে অরাজনৈতিক পরিবেশের বিরুপ প্রভাব তুলে ধরা হয়েছে নাটকটিতে। ‘ক্রাচের কর্নেল’ নতুন ভাবনা, নতুন বিতর্ক সৃষ্টি করবে এবং তা খণ্ডন করবে পরবর্তী প্রজন্ম- এমনটাই আশা করছেন নির্দেশক মোহাম্মদ আলী হায়দার।
উল্লেখ্য, ‘ধরিত্রী ও মানব হত্যার বিরুদ্ধে- মুক্তির উৎসবে’ স্লোগানকে সামনে রেখে নাট্যদল বটতলা দু’বছর পর আয়োজন করতে যাচ্ছে ২০১৫-১৬ সালের নতুন নাটকের এ উৎসব। পয়লা ডিসেম্বর থেকে শুরু হয়ে এ উৎসব চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত।
ইত্তেফাক/এমএআর
