‘সময় কাটুক গানে গানে’তে আসছেন প্রিয়াঙ্কা-আরিফ

আপডেট : ২৯ নভেম্বর ২০১৬, ১১:৩৫
বৈশাখী টেলিভিশনের জনপ্রিয় গানের অনুষ্ঠান ‘সময় কাটুক গানে গানে’। সাপ্তাহিকভাবে প্রতি শুক্রবার রাত ১১টায় শুরু হয় সরাসরি সম্প্রচারিত এ সঙ্গীতায়োজন । অনুষ্ঠানের এ পর্বে দেখা যাবে সঙ্গীতশিল্পী প্রিয়াঙ্কা গোপ ও বাংলাদেশী আইডল শিল্পী আরিফ।
 
এ অনুষ্ঠানে সাধারণত জনপ্রিয় এবং প্রথিতযশা শিল্পীবৃন্দ অংশ গ্রহণ করেন। দর্শক টেলিফোনে সরাসরি অনুষ্ঠানে অংশ নিতে পারেন। এছাড়াও এসএমএস এর মাধ্যমে গানের অনুরোধ বা মতামত জানাতে পারেন।
 
সময় কাটুক গানে গানের এবারের পর্বে  গল্প, গান আড্ডা দিতে থাকছেন জনপ্রিয় সঙ্গীত তারকা প্রিয়াঙ্কা গোপ ও বাংলাদেশী আইডল শিল্পী আরিফ। প্রযোজনায় আসিফ রহমান ও আলমগীর রাসেল। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন নাবিলা ইসলাম।
 
ইত্তেফাক/এমএআর