কক্সবাজারের টেকনাফ উপজেলার চারটি পয়েন্ট দিয়ে রোহিঙ্গাবোঝাই ছয়টি নৌকা বাংলাদেশে অনুপ্রবেশকালে বাধা দিয়েছে (বিজিবি) বর্ডার গার্ড বাংলাদেশ।
মঙ্গলবার ভোরে উপজেলা ঘেঁষা নাফ নদীর জিমংখালি, মোছনি, লেডা ও দমদমিয়া পয়েন্ট দিয়ে অনুপ্রবেশকালে রোহিঙ্গাবোঝাই ওইসব নৌকা ফেরত পাঠানো হয়।
টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়ানের উপ-অধিনায়ক মেজর আবু রাসেল ছিদ্দীকি তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘যেসব পয়েন্ট দিয়ে রোহিঙ্গারা বেশি প্রবেশের চেষ্টা করছে সেসব পয়েন্টে সর্বোচ্চ নজর রাখা হচ্ছে। পাশাপাশি সীমান্ত জুড়ে কঠোর নিরাপত্তা বাড়ানো হয়েছে।
ইত্তেফাক/এএসএমইউ
