হিজাব-বুরকিনি’তে মিস মিনেসোটা হালিমা আদিন

আপডেট : ২৯ নভেম্বর ২০১৬, ১৬:৪৫
বিশ্বে প্রথমবারের মতো মুসলিম পোশাক পরে যুক্তরাষ্ট্রের মিস মিনেসোটা সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিয়ে আলোচনায় চলে এসেছেন সোমালিয়-আমেরিকান নারী হালিমা আদিন। 
 
হালিমার বয়স ১৯ বছর, মিনেসোটা সুন্দরী প্রতিযোগিতায় মুসলমান সংস্কৃতির হিজাব ও বুরকিনি পরিধান করে তাক লাগিয়ে দিয়েছেন সবাইকে। বুরকিনি হলো আপদামস্তক ঢাকা বিশেষ ধরণের সাঁতারের পোশাক, আর এটি পরে তিনি সাঁতারেরও অংশ নেন। তার মাথা স্কার্ফ দ্বারা ঢাকা ছিল।
 
দুইদিনব্যাপী এ আয়োজনে সবশেষ শীর্ষ ১৫ জনের মধ্যে নিজের অবস্থান দাড় করাতে সক্ষম হয়েছেন হালিমা। প্রতিযোগিতায় হালিমা এডেনকে এই বিশেষ পোশাক পরে অংশ নেওয়ার ওপর সম্মতি দেন আয়োজকরা। 
 
হালিমার জন্ম কেনিয়ায়, ছোটবেলায় মিনেসোটার সেন্টক্লাউবে চলে আসেন। উল্লেখ্য, সোমালিয় অভিবাসীদের জন্য সবচেয়ে জনবহুল এলাকা হলো মিনেসোটা। 
 
তিনি মনে করছেন, তার এই অংশগ্রহনের মধ্য দিয়ে বিশ্বে এরকম প্রতিযোগিতা মুসলিম নারীরা উৎসাহিত হবেন। হিজাব পরে অংশ নেওয়া এটা সম্পূর্ণ সিদ্ধান্ত। সব মেয়েরা হিজাবের মাধ্যমেই আকর্ষণীয় ও সম্মানিত হয়ে থাকেন।
IMG0
 
স্থানীয় একটি টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে হালিমা বলেন, অনেক মানুষ দেখা যায় যারা তাদের সৌন্দর্য্য প্রদর্শনে ব্যর্থ হন হিজাবে ঢাকা থাকে বলে। তাই আমি সেটি করে দেখানোর চেষ্টা করেছি যে হিজাব পরেও নিজের যোগ্যতা, সৌন্দর্য্য দেখানো সম্ভব। 
 
তিনি আরো বলেন, এটা আমাদের জন্য অনেক বড় একটি জয়, আমি বিশ্বে প্রথম ব্যক্তি যে বুরকিনি পরে অংশ নিয়েছি এবং সফল হয়েছি।
 
হালিমার এমন সিদ্ধান্তে ধন্যবাদ জানিয়ে মিস মিনেসোটা আয়োজনের নির্বাহী সহ-পরিচালক ডেনিস ওয়েলস এ প্রসঙ্গে বলেন, আশা করছি হালিমা এরপর মঞ্চে উঠবেন এবং বিশ্বের অন্যান্যদের দেখিয়ে দিবেন, চাইলে সব কিছু করা সম্ভব।
 
প্রতিযোগিতায় বিজয়ী মিনেপলিস বাসিন্ধা মেরেডিথ গোল্ড আগামী বছর মিস ইউএসএ আয়োজনে অংশ নিবেন। বিবিসি।
 
ইত্তেফাক/এমএআর