বান্দরবানের লামা উপজেলার বনপুর বিজিবি ক্যাম্প প্রত্যাহারের প্রতিবাদে স্থানীয়রা বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। প্রসঙ্গত, বুধবার থেকে উপজেলা সদরে বিজিবি ক্যাম্প প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়া হয়।
মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত বিক্ষোভে স্থানীয় ডা. রিংকু বাবু ধর, লুৎফর রহমান ও আবুল কালাম দাবি করেছেন বিজিবি ক্যাম্প প্রত্যাহার করা হলে ফাঁসিয়াখালী ও বাইশারী ইউনিয়নের বিশাল জনগোষ্ঠী নিরাপত্তাহীনতার ঝুঁকিতে পড়বে।
বিজিবি নাইক্ষ্যংছড়ি জোন কমান্ডার লে. কর্নেল আহমেদ জামিল বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তক্রমে বনপুর বিজিবি ক্যাম্প প্রত্যাহার করা হচ্ছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপিও বিজিবি ক্যাম্প প্রত্যাহারের বিষয়টি পুণঃবিবেচনার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানিয়েছেন।’
জেলা প্রশাসক দীলিপ কুমার বণিক জানান, বিজিবি ক্যাম্প প্রত্যাহার করার সিদ্ধান্ত পুনঃবিবেচনার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ চলছে।
ইত্তেফাক/এএসএমইউ
