দক্ষিণ এশীয় নারী দিবসে ওয়াসফিয়া নাজনীনকে সম্মাননা

আপডেট : ২৯ নভেম্বর ২০১৬, ১৫:৩১
সাত মহাদেশের সাত সর্বোচ্চ পর্বতশৃঙ্গজয়ী ওয়াসফিয়া নাজরীনকে মিতো স্মৃতি-সম্মাননা পদক প্রদান করা হবে। বুধবার ‘শান্তি, গণতন্ত্র, ন্যায়বিচার ও মানবাধিকার বিষয়ক’ দক্ষিণ এশীয় নারী দিবসে কমলা ভাসিন কর্তৃক প্রবর্তিত এই পদক তার হাতে তুলে দেবেন বিশিষ্ট মানবাধিকার নেত্রী অ্যাডভোকেট সুলতানা কামাল।
 
বুধবার দক্ষিণ এশীয় নারী দিবস উদযাপন উপলক্ষে সাঙ্গাত (সাউথ এশিয়ান  ফেমিনিস্ট নেটওয়ার্ক) ও উদ্যমে উত্তরণে শতকোটি’র বিপ্লব (ওয়ান বিলিয়ন রাইজিং রেভোলিউশন)-এর উদ্যোগে ছায়ানট মিলনায়তনে বিকেল ৫:৩০ মিনিটে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
 
অনুষ্ঠানে ওয়াসফিয়া নাজরীনকে বিশিষ্ট নারী নেত্রী কমলা ভাসিন কর্তৃক প্রবর্তিত মিতো স্মৃতি-সম্মাননা পদক প্রদান করা হবে। এছাড়াও গান-কবিতা, কথোপকথন ও প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হবে।
 
ইত্তেফাক/এসএসএ