কাল ‘শিল্পে বাঁচি, শিল্প বাঁচাই’ প্রতিবাদ সমাবেশ

আপডেট : ২৯ নভেম্বর ২০১৬, ১৬:৫১
আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে অভিনয় শিল্পী, সংশ্লিষ্টদের আলোচিত প্রতিবাদ সমাবেশ। দেশীয় চ্যানেলে বিদেশি সিরিয়াল বন্ধ করাসহ পাঁচ দফা দাবি নিয়ে আন্দোলনে নেমেছে ফেডারেশন অব টেলিভিশন প্রফেশনালস অর্গানাইজেশন(এফটিপিও)। সমাবেশে থাকবেন বিভিন্ন অভিনয়শিল্পী, নির্মাতা, প্রযোজক ও টেলিভিশনের সঙ্গে জড়িত শিল্পীরা।
 
তাদের পাঁচটি দাবির মধ্যে রয়েছে বেসরকারি চ্যানেলে বাংলায় ডাবিংকৃত বিদেশি সিরিয়াল বন্ধ, টেলিভিশন অনুষ্ঠান নির্মাণ, ক্রয় ও প্রচারের ক্ষেত্রে এজেন্সির হস্তক্ষেপ ব্যতীত চ্যানেলের অনুষ্ঠান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্বারা নিয়ন্ত্রণ, দেশের টেলিভিশন শিল্পে বিদেশি শিল্পী ও কলাকুশলীদের অবৈধভাবে কাজ করা বন্ধ, টেলিভিশন শিল্পের সর্বক্ষেত্রে এআইটির ন্যূনতম ও যৌক্তিক হার পুনর্নির্ধারণ ও ডাউন লিঙ্ক চ্যানেলের মাধ্যমে বিদেশি চ্যানেলে দেশীয় বিজ্ঞাপন প্রচার বন্ধ করা। 
 
কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল ১০টায় সবাই উপস্থিত হবেন। গেল কয়েকদিন ধরে চলছে ব্যাপক প্রস্তুতি ও প্রচারণা। সমাবেশের তথ্য সম্বলিত ছবি ও ভিডিও’র মাধ্যমে নির্মাতা-শিল্পীরা শহীদ মিনারে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন। 
 
উপস্থিত থাকবেন প্রবীণ অভিনয়শিল্পী সৈয়দ হাসান ইমাম, ড. ইনামুল হক, জাহিদ হাসান, তৌকির আহমেদ, আনিসুর রহমান মিলন, শহীদুজ্জামান সেলিম, আজিজুল হাকিম, মাহফুজ আহমেদ, তারিন, দীপা খন্দকার, তানভীন সুইটি, চয়নিকা চৌধুরী, চঞ্চল চৌধুরী, বৃন্দাবন দাস, শাহনাজ খুশি, ফজলুর রহমান বাবু, আ খ ম হাসান, বন্যা মির্জা, মাজনুন মিজান, মীর সাব্বির, ফারহানা মিলি, রিয়াজ, পূর্ণিমা, রওনক হাসান, মৌসুমি হামিদসহ আরো অসংখ্য শিল্প সংশ্লিষ্টরা।
 
ইত্তেফাক/এমএআর