আগামী ২০১৭ সালের জানুয়ারিতে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক সুফি সঙ্গীত উৎসব। সুফি সঙ্গীতে এ জনপ্রিয় এ আয়োজন চলবে তিনদিনব্যাপী।
গতকাল ২৮ নভেম্বর রাজধানীর আর্মি স্টেডিয়ামে বেঙ্গল উচ্চাঙ্গসঙ্গীত উৎসবের সমাপনীর দিনে এ ঘোষণা দেন আয়োজক প্রতিষ্ঠান বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের লিটু।
গত বছর রাজধানীর বিজয় সরণির সামরিক জাদুঘর মাঠে হয়েছিলো আন্তর্জাতিক এ সঙ্গীত আয়োজন। এবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে করার ঘোষণা এলো ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের অনুরোধে।
ইত্তেফাক/এমএআর
