বরগুনায় মিজান হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

আপডেট : ২৯ নভেম্বর ২০১৬, ১৬:৩৬
বরগুনার পাথঘাটায়  মিজান হত্যা মামালায় ৪ জনের যাবজ্জীবন ও প্রত্যেককে ১ লাখ টাকা করে অর্থদণ্ডের আদেশ দিয়েছে আদালত। 
 
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে বরগুনার অতিরিক্ত জেলা ও দায়ার জজ আদালতের বিচারক এ রায় প্রদান করেন। রায় প্রদানকালে সকল আসামি আদালতে উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মো. নুরুল ইসলাম, সিদ্দিকুর রহমান, জাহানারা বেগম ও আবেদ আলী। এদের সকলের বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়নে।
 
আদালত সূত্র জানায়, পাথরঘাটা উপজেলার বেতমোড় গ্রামের মুক্তিযোদ্ধা আ. মালেক লস্করের ছেলে মিজানের সঙ্গে তার চাচা নুরুল ইসলামের মেয়েকে নিয়ে পারিবারিক বিবাদ শুরু হয়। ২০০৫ সালের ১৫ সেপ্টেম্বর রাতে নুরুল ইসলাম পরিকল্পিতভাবে মাছধরার কথা বলে মিজানকে বাড়ি থেকে নিয়ে যায়। পরে মিজানের গলাকাটা লাশ তার নিজ ঘরে ফেলে রেখে যায়। এ ঘটনায় মিজানের বোন মুন্নি বেগম ওই দিনই বাদী হয়ে পাথরঘাটা থানায় অজ্ঞাত আসামি করে হত্যা মামলা দায়ের করেন। 
 
 
ইত্তেফাক/এমআই