বাইক রেসের সময় ২ রেসারের মারামারি, ভিডিও ভাইরাল

আপডেট : ২৭ মার্চ ২০১৯, ১৯:০৪

রেস জিততে দ্রুত গতিতে বাইক চালাচ্ছিলেন রেসাররা। রেস চলার সময়ই নিজের বাইক থেকে ছিটকে এক রেসার পড়ে যান পাশের জনের বাইকে। এ সময় ধাক্কায় পাশের বাইক আরোহীও ছিটকে পড়েন। এরপরই শুরু হয় মারামারি। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়।

সম্প্রতি কোস্টারিকায় অনুষ্ঠিত হলো ন্যাশনাল মোটরবাইক চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা। সেই রেসে অংশগ্রহণ করেছিলেন জর্জ মার্টিনেজ ও মারিয়ন কালভো।

আরো পড়ুন: মসজিদে হামলা: নিউজিল্যান্ডের রাগবি খেলোয়াড়ের ইসলাম গ্রহণ

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে, নিজের বাইক থেকে ছিটকে পড়ে মারিয়নের বাইকে ধরে ঝুলতে থাকেন জর্জ। এরপর নিয়ন্ত্রণ হারান মারিয়নও। দু’জনেই রেস থেকে ছিটকে পড়েন। এরপরই হাতাহাতিতে জড়িয়ে পড়েন দু’জনে। আর পাশ দিয়ে ছুটে চলা বাইকের রেসাররা তাদের উদ্দেশে হাত নাড়িয়ে ব্যঙ্গ করে চলে যাচ্ছেন।

রেসের থেকে ছিটকে রেসের ট্র্যাকে মারামারি করার জন্য ওই তাদেরকে দু’বছরের নিষিদ্ধ করেছে লাতিন আমেরিকান ব্রাঞ্চ অফ দ্য ইন্টারন্যাশনাল মোটরসাইক্লিং ফেডারেশন।

ইত্তেফাক/বিএএফ