ডিয়ার জিন্দেগি'র চার দিনেই ৩৬ কোটি রুপি

আপডেট : ২৯ নভেম্বর ২০১৬, ১৮:৫৩
শাহরুখ খান এবং আলিয়া ভাট অভিনীত 'ডিয়ার জিন্দেগি' সিনেমাটি মুক্তি পেল মাত্র চারদিন হলো। আর এই চারদিনেই ছবিটি ঘরে তুলে নিল ৩৬ কোটি ৭৫ লাখ রুপি।
 
গৌরি সিন্ধ পরিচালিত এই ছবিটি মুক্তি পাওয়ার পর এতে ভারতে চলমান ৫০০ ও ১০০০ রুপির নোট রদবদলের প্রভাব খুব একটা পড়েনি বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। তারা আরও আশা করছেন, এই ছবিটি বছরের সেরা আয় করা ছবির তালিকায় শীর্ষ স্থানে থাকবে।
 
গৌরি খান, করণ জোহার এবং গৌরি সিন্ধে প্রযোজিত 'ডিয়ার জিন্দেগি' ছবিটি মুক্তি পায় ২৫ নভেম্বর। ব্যতিক্রমী রোমান্টিক গল্প নিয়ে এই ছবিটি নির্মাণ করা হয়। এতে শাহরুখের প্রেমিকা হিসেবে দেখা যাবে আলিয়াকে। তবে আলিয়ার বিপরীতে শুধু কিং খানই নন, আরও থাকছেন কুনাল কাপুর, সিদ্ধার্থ শুক্লা ও আংগাদ বেদি।
 
ইত্তেফাক/এসএস