আটঘরিয়ায় যুবলীগ কর্মী গুলিবিদ্ধ

আপডেট : ২৯ নভেম্বর ২০১৬, ২২:০৭
পাবনার আটঘরিয়ায় দলীয় কোন্দলে যুবলীগের দু'গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ওসমান মিয়া (৩৫) নামের এক যুবলীগ কর্মী গুলিবিদ্ধ হয়েছেন।
 
ওসমানকে গুরুতর অবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহত ওসমান সদর উপজেলার শালাইপুর গ্রামের ওমর আলীর ছেলে।
 
স্থানীয়রা জানান, আটঘরিয়া উপজেলা যুবলীগের কমিটি গঠন করাকে কেন্দ্র করে আমিনুল গ্রুপ ও আলাল গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। এরই জের ধরে মঙ্গলবার সন্ধ্যায় স্থনীয় বাজারে উভয় গ্রুপের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়া ও গোলাগুলি শুরু হয়। এসময় ওসমান গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়।
 
আটঘরিয়া থানার ওসি (তদন্ত) শরিফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠিয়েছে। যুবলীগের এক কর্মী গুলিবিদ্ধ হওয়ার কথা শুনে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছেন।
 
ইত্তেফাক/এসএস