রংপুরে বিশেষ অভিযানে ১০২ আসামি গ্রেফতার

আপডেট : ৩০ নভেম্বর ২০১৬, ১০:০৩
 
রংপুরে বিভিন্ন মামলার চার্জশিটভুক্ত ১০২ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বুধবার সকালে গ্রেফতারদের আদালতের মাধ্যমে রংপুর কারাগারে পাঠানো হয়েছে।
 
রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুক জানান, দীর্ঘদিন ধরে পলাতক থাকায় আসামিদের গ্রেফতার করা সম্ভব হয়নি। তাদের বিরুদ্ধে নাশকতা, চুরি, ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে মামলা রয়েছে।
 
 
ইত্তেফাক/কেকে