গেল কয়েক সপ্তাহ ধরে গুজব শোনা যাচ্ছিল শাহরুখের আলোচিত ‘ম্যায় হু না’ সিনেমার সিক্যুয়াল নিয়ে। আর এ বিষয়ে মুখ খুললেন নির্মাতা ফারাহ খান। সাফ জানিয়েও দিলেন শিগগিরই ২০০৪ এ মুক্তি পাওয়া 'ম্যায় হুঁ না'র কোনও সিকোয়েল হচ্ছে না।
কোরিওগ্রাফার থেকে পরিচালক হয়ে ওঠা ফারহা কাজ করছেন একটি অন্য স্ক্রিপ্ট নিয়ে। এক সাক্ষাৎকারে তিনি বলেন, হ্যাঁ আমি নতুন স্ক্রিপ্টের কাজ করছি, কিন্তু তা ম্যায় হুঁ না-র সিক্যুয়াল না। সিক্যুয়েল তৈরির ব্যাপারে এখনও আমি আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করিনি।
তিনি আরো বলেন, এখন নতুন স্ক্রিপ্টের কাজে আমি খুবই ব্যস্ত এবং স্ক্রিপ্ট প্রায় শেষের দিকে। গল্প নিয়ে এখনই কিছু বলতে চাই না তবে এটি একটি অন্য ধারার গল্প। কোনও স্টারকে এই ছবিতে দেখা যাবে না।
'ম্যায় হুঁ না-টু’ তৈরি নিয়ে ফারহা আরও বলেন, এখন প্রায় অনেক সিকোয়েলই তৈরি হচ্ছে। কিন্তু তার বেশিরভাগই বক্স অফিসে মুখ থুবড়ে পড়ছে। যেহেতু ম্যায় হুঁ না একটা কাল্ট ছবি তাই খুব ভাল গল্প হলেই আমি এর সিক্যুয়ালে হাত দিব। এই ছবি নিয়ে মানুষের আশা প্রত্যাশা থাকবেই, এজন্য কাজ উপহার দিতে চাই। খবর আনন্দবাজার।
ইত্তেফাক/এমএআর
