তুরস্কের আদানা প্রদেশে একটি ছাত্রীনিবাসে আগুন লেগে ১২ জন নিহত হয়েছে। এর মধ্যে ১১ জন কিশোরী রয়েছে। মঙ্গলবার এই ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির কর্মকর্তারা। বুধবার রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
পার্লামেন্টে আদানা প্রদেশে প্রতিনিধি ওমের সেলিক বলেছেন, বৈদ্যুতিক ত্রুটির কারণে আগুন লাগতে পারে।
তিনি আরো জানান, এই ঘটনায় অন্তত ২২ জন কিশোরী আহত হয়েছে। নিহতদের মধ্যেএকজন নারী আছেন। তিনি ছাত্রীনিবাসে কাজ করতেন।
ইত্তেফাক/এএসএস
