কুমিল্লায় ৫শ’ বোতল ফেনসিডিলসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার ভোরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি দল আদর্শ সদর উপজেলার হরিপুর এলাকায় এ অভিযান চালায়।
জানা যায়, ফেনসিডিলের একটি বড় চালান যাচ্ছে- এমন খবর পেয়ে জেলা ডিবি পুলিশের এসআই আশিকুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ভারত সীমান্তবর্তী জেলার আদর্শ সদর উপজেলার হরিপুর এলাকায় অভিযান চালায়। এসময় দুইটি বস্তায় ভর্তি ৫শ’ বোতল ফেনসিডিল উদ্ধারসহ দুইজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছে- কুমিল্লা নগরীর কাপড়িয়াপট্টি গ্রামের নিখিল ঘোষের ছেলে সঞ্জু ঘোষ (২৫) ও সংরাইশ গ্রামের তাজুল ইসলামের ছেলে রফিক (৩২)।
ডিবি’র ওসি একেএম মনজুর আলম জানান, এ ব্যাপারে কোতয়ালী মডেল থানায় মাদক আইনে মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
ইত্তেফাক/কেকে
