৯০ বছর বয়সে মারা গেছেন কিউবার ‘লিডার ম্যাক্সিমো’ খ্যাত ফিদেল কাস্ত্রো। নিজের সংগ্রামী জীবন আর অনন্য সব অর্জনের মাধ্যমে কাস্ত্রো হয়ে উঠেছিলেন দুনিয়াজোড়া মানুষের অনুপ্রেরণা। এমন মানুষের জনপ্রিয়তা হলিউডে থাকবে না, তা কি হয়! শুধু তাই নয়, তাকে নিয়ে নির্মাণ করা হয়েছে বেশকিছু সিনেমা।
যেখানে দোষ-গুন, সংগ্রাম ও তার অবদান তুলে ধরা হয়েছে। মোটকথায় তার বাস্তব জীবন থেকেই সিনেমাগুলো তৈরি করা হয়েছে। এরমধ্যে রয়েছে ‘ডিয়ার ফিদেল’ (২০০১), ফিদেল কাস্ত্রোকে নিয়ে আর্কাইভে সংরক্ষিত ফুটেজ দিয়ে তৈরি জার্মানির প্রামাণ্যচিত্র ‘ডিয়ার ফিদেল’। মারিতা লরেঞ্জের চোখে ফিদেলের জীবনের ভিন্ন একদিক দেখা যায় প্রামাণ্যচিত্রটিতে।
‘ফিদেল’ , ২০০২ সালে কাস্ত্রোর রাজনৈতিক জীবন নিয়ে তৈরি হয়েছে মিনি সিরিজ ‘ফিদেল’। কাস্ত্রোর চরিত্রে অভিনয় করেছেন ভিক্টর হুগো মার্টিন।
এছাড়া ‘কমানড্যান্ট’ ২০০৩ সালে সিনেমাটি মুক্তি পায়। বিখ্যাত চলচ্চিত্র পরিচালক অলিভার স্টোন কাস্ত্রোকে নিয়ে তিনটি প্রামাণ্যচিত্র বানান। তার মধ্যে একটি ‘কমানড্যান্ট’। প্রামাণ্যচিত্রটিতে বিভিন্ন বিষয় নিয়ে কাস্ত্রোর সাক্ষাৎকার নিয়েছেন অলিভার স্টোন। বাকি দুটি প্রামাণ্যচিত্র হলো ‘লুকিং ফর ফিদেল’ ও ‘কাস্ত্রো ইন উইন্টার’।
‘চে’ মুক্তি পায় ২০০৮ সালে। আর্জেন্টিনার বিল্পবী চে গুয়েভারাকে নিয়ে তৈরি চলচ্চিত্র ‘চে’। সেখানে ফিদেল কাস্ত্রোর একটি বড় চরিত্র আছে। ফিদেলের চরিত্রে অভিনয় করেছেন মেক্সিকার অভিনেতা ডেমিয়ান বিশির। ছবিটি পরিচালনা করেছেন স্টিভেন সোডারবার্গ। খবর সিবিসিনিউজ।
ইত্তেফাক/এমএআর
