রংপুরের তারাগঞ্জ উপজেলায় পৃথক অগ্নিকাণ্ড ঘটেছে। দুই ঘটনায় প্রায় ৩৩ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছে।
প্রথম ঘটনা
মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার ইকরচালী ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামের আনিছুলের গোয়াল ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে ১০ পরিবারের ২৭টি ঘর ও মালামাল পুড়ে যায়। খবর পেয়ে তারাগঞ্জের ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
দ্বিতীয় ঘটনা
বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলার পুরাতন চৌপথীস্থ ডাঙ্গাপাড়া গ্রামে অবস্থিত হাজি মো. ওয়াহেদ আলীর পাট গুদামে বিদ্যুতের শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নেয়। কিন্তু আর আগেই ১৫ শ মণ পাট পুড়ে ছাই হয়ে যায়। এতে ক্ষয়-ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১৮ লক্ষ টাকা।
রংপুর ফায়ার সার্ভিস ইউনিটের সহকারী পরিচালক আজিজুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/এএসএমইউ
