মৃত্যুতেও নেই বিচ্ছেদ, একসঙ্গে চিতায় উঠলো স্বামী-স্ত্রী!

আপডেট : ২৭ মার্চ ২০১৯, ১৯:১৯

আমারা সবাই নিজের জীবন সঙ্গিনীকে খুব ভালোবাসি। কিন্তু মৃত্যু হঠাৎ এসে সব শেষ করে দেয়। একসাথে এই পৃথিবীকে বিদায় জানিয়ে এক সাথে মৃত্যু বরণ করা কজনের ভাগ্যে হয়, এটা শুধু গল্প ও মুভিতে দেখা যায়। কিন্তু বাস্তবে ঘটলো এমন একটি ঘটনা।

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন স্বামী। প্রিয় মানুষটার এই পরিণতির কথা শুনেই জ্ঞান হারিয়ে পড়ে গিয়ে প্রাণ হারালেন স্ত্রী। শেষ পর্যন্ত দুজনের দেহই একসঙ্গে চিতায় তোলা হল। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে ভারতে চন্দ্রকোনার থানার জগন্নাথপুর গ্রামে।

জানা গেছে, মৃত ব্যক্তির নাম নিমাই জানা (৫০)। সোমবার রাতে বাঁকা জগন্নাথপুর এলাকায় একটি মোটরসাইকেলের ধাক্কায় মারা যান তিনি। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে তাকে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে ভর্তি করে। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ঘাটাল হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পরে সোমবার রাতে তিনি মারা যান।

আরো পড়ুন: মসজিদে হামলা: নিউজিল্যান্ডের রাগবি খেলোয়াড়ের ইসলাম গ্রহণ

আর এই ঘটনা শুনেই নিমাইবাবু স্ত্রী মেনকা জ্ঞান হারিয়ে মাটিতে পড়েন যান। তাকে সেই ঘাটাল হাসপাতালেই ভর্তি করা হলে মঙ্গলবার সন্ধ্যায় নাগাদ তিনিও মার যান। তারপরই দুজনের দেহ একই সঙ্গে দাহ করা হয়।

ইত্তেফাক/বিএএফ