গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় সাবেক শ্রমিক নেতা নিহত

আপডেট : ৩০ নভেম্বর ২০১৬, ১৫:১৯
গোপালগঞ্জ সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় সাবেক এক শ্রমিক নেতা নিহত হয়েছেন। নিহত  আনিচুর রহমান সুজন (৩৫) জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক কোষাধ্যক্ষ ছিলেন। তিনি সদর উপজেলার হরিদাসপুর পশ্চিমপাড়া গ্রামের ইউনুস আলী শেখের ছেলে।
 
বুধবার সকাল নয়টার দিকে সদর উপজেলাধীন ঢাক-খুলনা মহাসড়কের হরিদাসপুরের নিমতলায় মোটরসাইকেল ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী আনিচুর গুরুতর আহত হন। আশংকাজনক অবস্থায় তাকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করানো হলে বেলা ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
 
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/এএসএমইউ