সিনেমায় ব্যস্ত রুনা খান

আপডেট : ৩০ নভেম্বর ২০১৬, ১৫:৫০
টিভি ও মঞ্চের পাশাপাশি রুনা খান অভিনয় করছেন চলচ্চিত্রে। গেল বছরই ‘ছিটকিনি’ ও ‘কালো মেঘের ভেলা’ নামের দুটো ছবির কাজ শেষ করেছেন রুনা খান। সেগুলো এখন মুক্তির অপেক্ষায়। 
 
সম্প্রতি আরও দুটি ছবির কাজ শুরুর অপেক্ষায় তিনি। একটি হলো জনপ্রিয় অভিনেতা তৌকীর আহমেদের পরিচালনায় হালদা এবং অন্যটি বদরুল আনাম সৌদের গহীন বালুচর। 
 
রুনা খান বলেন, এ দুটি ছবির কাজ নিয়েই এখন আমার যত ভাবনা। সব প্রস্তুতি নেয়া হয়ে গেছে। আমি খুব আশাবাদী ‘হালদা’ ও ‘গহীন বালুচর’-এর কাজ নিয়ে। সব ঠিক থাকলে ডিসেম্বরেই দুটোর শুটিং শুরু করবো।
 
ইত্তেফাক/এমএআর