সীতাকুণ্ডে ট্রাক-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ১

আপডেট : ৩০ নভেম্বর ২০১৬, ১৮:২৩
সীতাকুণ্ডে ট্রাক ও কাভার্ডভ্যানের সংঘর্ষে একজন  নিহত ও দুইজন আহত হয়েছেন। 
 
আলাউদ্দিন নোয়াখালী জেলার কবিরহাট থানাধীন ধানসিঁড়ি ইউনিয়নের জগদানন্দ গ্রামের বাসিন্দা মো. আলম মিয়ার ছেলে। 
 
জানা গেছে, গত বুধবার দুপুর সাড়ে ১২টার সময় উপজেলার মুরাদপুর ইউনিয়নের সিরাজ ভূঁইয়া রাস্তার মাথায় ঢাকাগামী একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দিলে কাভার্ডভ্যানের হেল্পার মো. আলাউদ্দিন (২৮) ঘটনাস্থলে নিহত হন। এতে আহত হন আরো দুইজন।
 
ইত্তেফাক/ইউবি