বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন এমপি বলেছেন, 'ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজে শিক্ষা-সংস্কৃতি ও মানবিক মূল্যবোধ সৃষ্টিতে অসামান্য অবদান রেখে চলেছে।'
এ প্রতিষ্ঠান তার দীর্ঘপথচলায় যে সব কৃতি শিক্ষার্থীদের বের করেছে তারা দেশের অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতিতে নেতৃত্ব দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, 'যার ফলে পাবলিক পরীক্ষাগুলোতে ভিকারুননিসা বরাবর শীর্ষে অবস্থান করছে। এ এক অসামান্য অর্জন।'
তিনি বুধবার সকালে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজে একটি ১০ তলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে এ কথা বলেন। প্রতিষ্ঠানের অধ্যক্ষ সুফিয়া খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন এর গভর্নিং বোর্ডের এডহক কমিটির সভাপতি নাজমুল হক খান।
ইত্তেফাক/এসএস
