‘বেস্ট ব্যাংক ফর প্রিমিয়াম সার্ভিসেস’ অ্যাওয়ার্ড জিতলো সিটি ব্যাংক

আপডেট : ২৭ মার্চ ২০১৯, ২০:০৫

সম্প্রতি টানা দ্বিতীয়বারের মতো এশিয়ামানির 'বেস্ট ব্যাংক ফর প্রিমিয়াম সার্ভিসেস ইন বাংলাদেশ' সম্মানে ভূষিত হয়েছে সিটি ব্যাংক। গত সোমবার (২৫ মার্চ) সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাসরুর আরেফিন ব্যাংকের পক্ষ থেকে হংকংয়ে এক জমকালো অনুষ্ঠানে ২৫ মার্চ সোমবার এই পুরস্কার গ্রহণ করেন। অনুষ্ঠানে এশিয়ার বিভিন্ন ব্যাংক ও পুঁজিবাজারের শীর্ষ নির্বাহীরা অংশগ্রহণ করেন।

সিটি ব্যাংকের প্রায়োরিটি ব্যাংকিং সার্ভিস, সিটিজেম-এর জন্য টানা দ্বিতীয়বারের মতো এই পুরস্কার পায় ব্যাংকটি। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এশিয়ামানির সংশ্লিষ্টরা সিটি ব্যাংকের কৃতিত্ব উল্লেখ করে বলেন, 'সিটিজেম সেবার জন্য সিটি ব্যাংকের প্রায়োরিটি ব্যাংকিং ডিভিশন অন্যান্য ব্যাংকের চেয়ে অনেক অনেক এগিয়ে। এ সেবায় তাদের সাফল্য তুলনাহীন। যোগ্যতর হিসেবেই তারা টানা দ্বিতীয়বারের মতো পুরস্কার পেল সিটি ব্যাংক'।

আরও পড়ুন:  গ্রামের মাটিতে চিরনিদ্রায় শায়িত নিউজিল্যান্ডে নিহত পলাশ

উল্লেখ্য, এশিয়ামানি এশিয়া-প্যাসিফিক অ লের অন্যতম প্রধান অর্থনীতি বিষয়ক প্রকাশনা।

ইত্তেফাক/জেডএইচডি