কুষ্টিয়ার মিরপুরে শিশু ধর্ষণের ঘটনা বৃদ্ধি পেয়েছে। গত নভেম্বরে এক মাসে ২ বুদ্ধিপ্রতিবন্ধীসহ ৩ শিশু ধর্ষণের ঘটনা ঘটেছে।
গেল নভেম্বর মাসের ১ম দিন উপজেলার কুর্শা ইউনিয়নের মাঝিরহাট ক্যানেল পাড়ার আব্দুল খালেকের বুদ্ধি প্রতিবন্ধী ১৭ বছরের মেয়ে পালাক্রমে ধর্ষিত হয়। অভিযুক্ত ধর্ষকরা হলো, একই এলাকার ছবদুলের ছেলে কটা (২২) ও ইসলামের ছেলে বাবু ওরফে ভোলা (১৯)।
১৮ নভেম্বর উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের মির্জানগর গ্রামের সাবান আলীর ৭ বছরের শিশুকন্যা ধর্ষিত হয়। অভিযুক্ত ধর্ষক একই গ্রামের বদর উদ্দিনের ছেলে স্বপন আলী (২৫)।
২২ নভেম্বর ছাতিয়ান ইউনিয়নের নওদা কুর্শা গ্রামের আব্দুল হাকিমের ৯ বছরের বুদ্ধি প্রতিবন্ধি মেয়ে ৩ নরপশু কর্তৃক ধর্ষিত হয়। অভিযুক্তরা হলো, একই গ্রামের ইমরান হোসেন ওরফে মাসুমের ছেলে রবিন আলি (১৯), দাউদ হোসেনের ছেলে ফারুক হোসেন (৩৫) ও মতিয়ার রহমানের ছেলে মিজানুর রহমান (২৩)।
উল্লেখিত ৩ শিশু ধর্ষণের পৃথক ঘটনায় ২টি মামলা দায়ের হয়েছে এবং ১টি মামলা প্রক্রিয়াধীন। মামলা দায়ের হলেও ধর্ষকদের কেউ গ্রেফতার হয়নি।
ইত্তেফাক/এএন
