ব্যস্ত অভিনেত্রী বিদ্যা সিনহা মিম।পহেলা ডিসেম্বর কক্সবাজার যাচ্ছেন এ তারকা। নতুন চলচ্চিত্র ‘দাগ’র গানের দৃশ্যধারণ। সেখানে থাকতে হবে ৪ তারিখ পর্যন্ত। উল্লেখ্য, মিমের সঙ্গে ‘দাগ’ এ অভিনয় করছেন বাপ্পী চৌধুরী। সিনেমাটি পরিচালনা করছেন তারেক শিকদার।
ঢাকায় ফেরার পর আবারো ব্যস্ত থাকবেন মিম, সেটিও একটি বিজ্ঞাপনচিত্রের কাজে। আগামী ৮ ও ৭ ডিসেম্বর বিএফডিসিতে শ্যুটিং শুরু হওয়ার কথা। পরের সপ্তাহেও আবারো সিনেমার প্রচারণায় দে ছুট অবস্থা। মুক্তির অপেক্ষায় বাপ্পী-মিমের ‘আমি তোমার হতে চাই’।
উল্লেখ্য, ডাবিং বির্তকের কারণে অনন্য মামুন পরিচালিত ‘আমি তোমার হতে চাই’ সিনেমাটি মুক্তি পায়নি। আশা করা হচ্ছে আসছে ১৬ ডিসেম্বর এটি মুক্তি পাবে। তবে আদালত থেকে সাময়িক অনুমতি পেলেও মূল বির্তক কিন্তু থেকেই যাচ্ছে। এমনটা জানিয়েছেন অভিনেতা বাপ্পী চৌধুরী।
‘দা’ এর শ্যুটিং নিয়ে নায়িকা মিম বলেন, ‘কক্সবাজারে থাকব চারদিন থাকতে হবে। আমার ও বাপ্পীর নতুন সিনেমার শ্যুটিংয়ে অংশ নিতে হবে।’
ইত্তেফাক/এমএআর
