শবনম ফারিয়ার ‘হলুদ খামে নীল বৃষ্টি’

আপডেট : ০১ ডিসেম্বর ২০১৬, ১২:৫৮
অভিনয় থেকে কিছুটা ছুটি নিতে চেয়ে ঘোষণাও দিয়েছিলেন তরুণ অভিনয় শিল্পী, মডেল শবনম ফারিয়া। তবে তা সম্ভব হয়নি, তারপরও কাজ করছেন শিল্পের মানুষের টানে, কাজের প্রতি ভালবাসায়। 
 
সম্প্রতি নতুন একটি নাটকে কাজ করলেন। দুই প্রজন্মের দুই প্রেমিক যুগলের মধ্যে সম্পর্কের টানাপড়েন ও সম্পর্কের বিচ্ছেদের গল্প নিয়েই নির্মাণ করা হচ্ছে নাটক ‘হলুদ খামে নীল বৃষ্টি’। 
 
আবদুল্লাহ মাহাফুজ অভির রচনায় এটি পরিচলনা করেছেন বিশ্বজিৎ দত্ত ও প্রীতি দত্ত। ফারিয়া বলেন, গল্পটা একেবারেই অন্যরকম। দর্শকদের ভালো লাগলেই পরিশ্রম সার্থক হবে।  
 
এতে ফারিয়া ছাড়াও এখানে আরো দেখা যাবে গোলাম ফরিদা ছন্দা, মাজনুন মিজান, তানভীর, খালেদ আনন্দ প্রমুখ। 
 
ইত্তেফাক/এমএআর