সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ অভিযানে জামায়াত-শিবিরের তিন নেতাকর্মীসহ ৫৫ জনকে গ্রেফতার করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে হত্যা, নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে সাতক্ষীরা সদর থানা থেকে ২০ জন, কলারোয়া থানা থেকে ছয়জন, তালা থানা একজন, কালিগঞ্জ থানা সাতজন, শ্যামনগর থানা সাতজন, আশাশুনি থানা ৯ জন, দেবহাটা থানা তিনজন ও পাটকেলঘাটা থানা থেকে দুইজনকে আটক করা হয়।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে হত্যা ও নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/কেকে
