মেহেরপুরে খুন করে ইজিবাইক ছিনতাই

আপডেট : ০১ ডিসেম্বর ২০১৬, ১৩:৫৬
মেহেরপুর শহরের হোটেল বাজার এলাকার ইজিবাইক চালক এনায়েত খাঁ ওরফে খোকনকে তার ইজিবাইকটি ছিনতাইয়ের উদ্দেশ্যে হত্যা করা হয়েছে।
 
মেহেরপুরের পুলিশ সুপার আনিছুর রহমান জানান, হত্যাকাণ্ডে গ্রেফতার কয়েকজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। প্রসঙ্গত, বুধবার দিনগত রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের মূল আসামিসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে ছিনতাই হওয়া সেই ইজিবাইক ও নিহতের ব্যবহৃত মোবাইল ফোনটিও জব্দ করেছে পুলিশ।
 
গ্রেফতারকৃতরা হলেন, সদর উপজেলার গোপালপুর গ্রামের আলমগীর হোসেন (২৮), রামনগর গ্রামের মামুন হোসেন (২২) ও ওয়াসিম মিয়া (২৪), কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিশাকুন্ডি গ্রামের ফিরোজ আলী (২৩) ও কাবুল হোসেন (২৬)।
 
উল্লেখ্য, ২৭ অক্টোবর রাতে সদর উপজেলার টেংরামারী মাঠের সড়কে মেহেরপুর শহরের হোটেলবাজার এলাকার এনায়েত খাঁ ওরফে খোকন মিয়াকে শ্বাসরোধ করে হত্যার পর তার ইজিবাইকটি ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। পরদিন সকালে সেখানে তার লাশ পাওয়া যায়। এদিন রাতে নিহতের স্ত্রী রোকেয়া আক্তার রুমা বাদী হয়ে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে হত্যা মামলা করেন।
 
ইত্তেফাক/এএসএমইউ