ঢাকার দোহার উপজেলায় বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনা আহত তার দুই সহপাঠী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বুধবার বিকালে জালালপুর পদ্মা বাইপাস সড়কে এ ঘটনা ঘটে। নিহত সিজান আহত রাফিজ মালিকান্দা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। নিহত সিজান (১৫) উপজেলার মালিকান্দা গ্রামের সেলিম ওরফে সলিমের ছেলে।
আহতরা হলো, রাফিজ (১৬) ও আরাফাত (১৫)। হতাহতরা মালিকান্দা স্কুল অ্যান্ড কলেজের ছাত্র।
দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, এ ব্যাপারে কোনো অভিযোগ পাওয়া যায়নি।
ইত্তেফাক/এএসএমইউ
