টঙ্গীর বিশ্ব ইজতেমার ৫ দিনব্যাপী জোড় জামাত শুরু হচ্ছে শুক্রবার। বিশ্ব ইজতেমার প্রাক প্রস্তুতিমূলক তাবলীগ জামাতের ৫ দিনব্যাপী জোড় ইজতেমা প্রতি বছরই অনুষ্ঠিত হয়ে আসছে।
২ ডিসেম্বর শুক্রবার আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে ৬ ডিসেম্বর মঙ্গলবার জোড় নেওয়ালী জামাতের মাধ্যমে শেষ হবে। এর পরেই তাবলীগ জামায়াতের মুরুব্বীরা আগামী ১৩ জানুয়ারি থেকে শুরু হওয়া ২ পর্বে বিশ্ব ইজতেমার সাফল্যের জন্য দেশের বিভিন্নস্থানে তাবলীগ জামাতে ছড়িয়ে পড়বেন।
বিশ্ব ইজতেমার মুরব্বী মাওলানা গিয়াস উদ্দিন বলেন, এ বছরে ১৩ থেকে ১৫ জানুয়ারি প্রথম পর্ব এবং ৪ দিন বিরতির পর ২য় পর্বের বিশ্ব ইজতেমা শুরু হবে ২০ জানুয়ারি থেকে। ২২ জানুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হবে ২০১৭ সালের বিশ্ব ইজতেমা।
তিনি আরো জানান, প্রতিবছর বিশ্ব ইজতেমা শুরু হওয়ার ৪০ দিন আগে ৫ দিনের এ জোড় ইজতেমা অনুষ্ঠিত হয়ে থাকে। এ জোড় ইজতেমা ঢাকা জেলার তাবলীগ জামাতের মুসল্লিসহ দেশ বিদেশের লাখো ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করে থাকেন।
৫ দিনের এই জামাতে কলেমা, নামাজ, ও ইমান আমলসহ ৬ উসূল সম্পর্কে দেশ বিদেশের শীর্ষ মুরব্বীরা বয়ান করেন। এছাড়া, ইজতেমার গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরা হয়।
ইত্তেফাক/এমআই
