ভোলার ইলিশা ঘাটে পুনরায় ফেরি চালু

আপডেট : ০১ ডিসেম্বর ২০১৬, ১৬:২৯
ভোলা ইলিশা ফেরি ঘাট বন্ধের সাড়ে সাত মাস পর বৃহস্পতিবার দুপুর থেকে পুনরায় চালু হয়েছে।
 
ভোলা জেলা প্রশাসক মোহাং সেলিম উদ্দিন বৃহস্পতিবার দুপুরে এ ঘাট উদ্বোধন করেন। এসময় ভোলা জেলা আওয়ামী লীগের সেক্রেটারি ও জেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আবদুল মোমিন টুলু উপস্থিত ছিলেন।
 
ফেরি সার্ভিসের ম্যানেজার আবু আলম হাওলাদার জানান, মেঘনার ভাঙনের কারণে চলতি বছরের ১২ এপ্রিল থেকে ইলিশা ঘাট থেকে ভোলা-লক্ষ্মীপুর রুটের ফেরি সার্ভিস বন্ধ ছিল। এরপর বিকল্প উপায়ে ভোলার ভেদুরিয়া ঘাট থেকে এ রুটের ফেরি সার্ভিস চালু করা হয়। এতে ভাড়া লাগত দ্বিগুণ ও সময় লাগত অনেক বেশি। বর্তমানে 'কিষাণী' ও 'কনকচাঁপা' নামে দু'টি ফেরি সার্ভিস চালু আছে এই রুটে।
 
ইত্তেফাক/এসএস